হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় সোহান হত্যা: বৃদ্ধের যাবজ্জীবন, ছেলের খালাস

 কুমিল্লা প্রতিনিধি 

আদালতে উপস্থিত আসামি মিজানুর রহমান। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার লাকসামে যুবক সাইফুল ইসলাম সোহান হত্যা মামলায় মো. মিজানুর রহমান হাজারী (৬৫) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে একই মামলার অপর আসামি ও তাঁর ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস দিয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজের (পঞ্চম আদালত) বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান হাজারী কুমিল্লার লাকসাম উপজেলার চিকুনিয়া দক্ষিণপাড়া হাজারী বাড়ির মৃত আলী হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ এপ্রিল টাকাপয়সা লেনদেন নিয়ে বিরোধের জেরে সাইফুল ইসলাম সোহানের সঙ্গে মিজানুর রহমানের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সোহানকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাঁকে প্রথমে মুজাফফরগঞ্জ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কুমিল্লা ট্রমা হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ১৮ মে রাতে তিনি মারা যান।

ঘটনার পর নিহতের বাবা রুহুল আমিন ২০২১ সালের ২৬ এপ্রিল লাকসাম থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তারা অভিযোগপত্র দাখিল করেন। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি মিজানুর রহমান হাজারী ও তাঁর ছেলে মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ এনামুল হক সরকার জানান, বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য, উপস্থাপিত আলামত ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা করে আদালত মিজানুর রহমানের বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায় দেন। অপর দিকে, মেহেদী হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেওয়া হয়।

সীমান্তে বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩

কুমিল্লায় ফজিলত খাঁন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু, ছয় বিভাগে অংশ নিচ্ছেন ৫০ খেলোয়াড়

দেবিদ্বারে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, যুবককে কোপানোর ১১ দিন পর মৃত্যু

দাওয়াত দিতে এসে কিল-ঘুষিতে মধ্যবয়সীর মৃত্যু, মেয়ের শ্বশুর-শাশুড়িসহ আটক ৩

মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে না যাওয়ায় পিটুনি, হাসপাতালে মৃত্যু

তনু হত্যা মামলা: জামিনে কারামুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: চৌদ্দগ্রামে ডা. তাহের

৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণপাড়ায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার