হোম > সারা দেশ > কক্সবাজার

উখিয়ায় গুলিতে রোহিঙ্গা নিহত 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে মোহাম্মদ সলিম (৪৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে উখিয়া ৭ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই ক্যাম্পের মোহাম্মদ নজির হোছনের ছেলে। আজ রোববার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যার দিকে ওই আশ্রয়শিবিরের ১০-১২ জন সন্ত্রাসী ওই রোহিঙ্গাকে ধরে ২ নম্বর ক্যাম্পে নিয়ে যায়। এরপর সেখানে ৮-১০ রাউন্ড গুলি করা হয় তাকে। গোলাগুলির খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, পরে ওই রোহিঙ্গাকে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রশাসনের সামনে সব হলেও দেখার কেউ নেই

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত দল, খোঁজ নেই মুক্তার

রিসোর্টে অগ্নিকাণ্ড: টয়লেটে জড়াজড়ি করে পড়ে ছিল দম্পতি ও দুই শিশুর দগ্ধ লাশ

রিসোর্টে আগুন: মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার

কক্সবাজারে আগুনে ১০ পর্যটকের মৃত্যু: দোতলা থেকে লাফ দিয়ে বাঁচেন আশিক

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, স্ত্রী-ছেলেকে হারালেন নুর আলম

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত, ব্যবস্থাপক আটক

কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানি বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন: উধাও কর্তৃপক্ষ, উদ্ধার সহায়তায় বিজিবি

কক্সবাজারে রিসোর্টে আগুন, কমপক্ষে ৬ জনের প্রাণহানি