হোম > সারা দেশ > কক্সবাজার

লোহাগাড়ায় পশুর হাটে ইউএনওর অভিযান

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

কঠোর লকডাউনের ৪র্থ দিনে চট্টগ্রামের লোহাগাড়ায় পশুর হাটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ জুলাই) বিকেলে উপজেলার পদুয়া তেওয়ারী হাটে উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

অভিযানে হাটে জনসচেতনতামূলক মাইকিং করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুব আলম শাওন, বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মো. মুক্তাদির আহমেদ আসিফসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবিব জিতু সাংবাদিকদের জানান, উপজেলার হাইওয়ে (চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক)-তে কোন পশুর হাট বসানো যাবে না। আগামী ১৪ জুলাই পর্যন্ত কোন ধরনের পশুর হাট বসবে না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারি নির্দেশনা অমান্য করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পদুয়া তেওয়ারী হাট বাজারের ইজারাদার মো. নুরুল কবির সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশনা মানতে তাঁরা সব সময় প্রস্তুত। বর্তমানে কঠোর লকডাউন চলছে। সরকারি বিধিনিষেধ মেনে পশু ক্রয়-বিক্রয় করতে তাঁরা প্রস্তুত রয়েছেন। 

কক্সবাজারে রিসোর্টে আগুন, কমপক্ষে ৬ জনের প্রাণহানি

রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপনের প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গুলিসহ দুই সহোদর আটক

উখিয়ায় ৫০ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

অপসারণ হয়নি আগের চার খুঁটি, ঝুঁকিতে সেতু

টেকনাফে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

সিটি করপোরেশন করার উদ্যোগ: বাড়ছে কক্সবাজারের পরিধি

সাগরপাড়ে স্ক্যাম চক্রের ঘাঁটি

বাবার হাত ধরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল কথা, প্রাণ গেল চাঁদের গাড়ির ধাক্কায়

সেন্ট মার্টিনে খতনা করানো অর্ধশতাধিক শিশুর ক্ষতস্থানে সংক্রমণ, হাসপাতালে ২