হোম > সারা দেশ > কক্সবাজার

মাদকের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান, টেকনাফ থেকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

 টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশকে মাদকমুক্ত করতে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদক বর্তমানে ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা দেশের যুবসমাজকে বিপথগামী করছে। এই অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে সরকার কঠোর ও সমন্বিত পদক্ষেপ নিতে যাচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে টেকনাফ এজাহার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানব পাচার ও মাদক কারবার রোধে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার অঞ্চলকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। চিহ্নিত পয়েন্টগুলোতে দ্রুত পরিকল্পিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে অনলাইন জুয়া ও ভিডিও জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে, যা তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধে সরকার নিবিড়ভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় গবেষণাও শুরু হয়েছে।

কৃষিকে দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কৃষক কার্ড বিতরণের মাধ্যমে কৃষকদের জন্য যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে কৃষকেরা মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।'

অনুষ্ঠানে জানানো হয়, টেকনাফ সদরের তিনটি ওয়ার্ডের ১ হাজার ৬৯০ জন কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ডের আওতায় আনা হচ্ছে। এর অংশ হিসেবে আজ ১১৫ জন কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ ছাড়া বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফুল তুলতে গিয়ে খুন হলেন বৃদ্ধ, যুবকের আত্মসমর্পণ

বঙ্গোপসাগর উপকূলে কোস্ট গার্ডের অভিযান: ১০ জলদস্যু ও ৮ পাচারকারী আটক

মুক্তিপণ না দিলে ৪ রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের হুমকি, আটক ২

টেকনাফে মরদেহের বস্তাবন্দী ৩টি খণ্ডিত অংশ উদ্ধার

এক বছর পর চালু টেকনাফ স্থলবন্দর, পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রতিরোধে মনোযোগ দিতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই বন্ধু নিহত

টেকনাফে ১ লাখ মিটার অবৈধ জাল জব্দ

১৪ জেলেকে মুক্তি দিয়েছে আরাকান আর্মি

মালয়েশিয়ায় পাচারের জন্য টেকনাফে আটকে রাখা ৭ নারী ও শিশু উদ্ধার