হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমাম হোসেন (৩৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হারবাং বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ইমাম চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গ্রামের শামসুল আলমের ছেলে। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে মালামাল ডেলিভারি দিয়ে একটি কাভার্ড ভ্যান চট্টগ্রাম ফিরে যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি চকরিয়া উপজেলার হারবাং বাজার এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ইমাম হোসেন গুরুতর আহত হন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, দুর্ঘটনায় অটোরিকশার একজন যাত্রী নিহত হয়েছেন। কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি

গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, মিন্টু বাহিনীর প্রধান আটক

বৃষ্টি, ঝাউবন আর সাগরের ঢেউয়ে মেতে রাখাইনদের বর্ষা উৎসব

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ১৬১৩ বাড়িঘর ক্ষতিগ্রস্ত

কক্সবাজারে বন্যায় সবজির দাম বেড়ে দ্বিগুণ, খেত ও বীজতলা নষ্ট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩