হোম > সারা দেশ > কক্সবাজার

সীমান্তে এবার হেলমেট পরা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ও কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া সীমান্তে বালুখালীর একটি খাল থেকে হেলমেট মাথায় দেওয়া অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ২টার দিকে বালুখালী কাস্টমসসংলগ্ন খালের ভেতরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে এ ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।’

ওসি বলেন, ‘মরদেহের মাথায় হেলমেট, হাতে গ্লাভস ও পরনে ছিল সামরিক পোশাক। তাঁর শরীর থেকে দুটি ম্যাগজিন ও ৯৯ রাউন্ড গুলি পাওয়া গেছে।’

স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা— মরদেহটি মিয়ানমারের সরকারি বাহিনী বা বিদ্রোহী কোনো গোষ্ঠীর সদস্যের হতে পারে।

সরেজমিন দেখা গেছে, খালের কিনারে লাশটি টেনে আনা হয়েছে। তবে তাঁর মুখমণ্ডল ফুলে ওঠায় তাকে চেনা যাচ্ছে না।

এই খালটি বালুখালীর ভেতর থেকে নাফ নদে গিয়ে পড়েছে। রোহিঙ্গা ক্যাম্পের ময়লা পানি ও বর্জ্য এই খালটি দিয়ে নাফ নদে গিয়ে পড়ে। 

এক সপ্তাহ ধরে রাখাইনে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সরকারি বাহিনীর যুদ্ধ চলছে। এর মধ্যে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটল। গতকাল রহমতের বিল থেকে অজ্ঞাত আরেক ব্যক্তির লাশ উদ্ধার করে উখিয়া থানা-পুলিশ।

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

চকরিয়ায় কোরবানির জন্য প্রস্তুত ৪৪ হাজার পশু

সাঁতরে নদী পার হয়ে ফুটবল খেলতে যাচ্ছিল, ডুবে মৃত্যু কিশোরের

যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ে যাচ্ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এআরওর প্রধান নিহত, গুলিবিদ্ধ ২

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা তরুণ আটক

কক্সবাজারে ১৫০টি বৌদ্ধবিহারে বুদ্ধপূর্ণিমার আচার-অনুষ্ঠান

নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ে নিহত