হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে পাহাড় থেকে ৩ মরদেহ উদ্ধার, অপহরণ চক্রের সদস্য বলে ধারণা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

টেকনাফের উত্তর শীলখালী ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা অপহরণ ও ডাকাতি চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত ব্যক্তিদের একজন রবিউল আলমের বাবা জানান, সোমবার রাতে ভাত খাওয়ার সময় একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান তাঁর ছেলে। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে কয়েকজন শিশু পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন এবং পুলিশকে জানান।

পুলিশ ঘটনাস্থল থেকে রবিউল আলম ও মুজিবুর রহমানের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় নুর বশরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুজিবুর রহমানের মা হালিমা খাতুন বলেন, তাঁর ছেলে দিনমজুর হিসেবে কাজ করতেন। কেন তাঁকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, নিহত মুজিবুর রহমানের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। অপর দুজনও অপহরণ চক্রের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে তিনি দাবি করেন।

পুলিশের একটি সূত্র জানায়, ঘটনার পেছনে অপহরণ চক্রের অভ্যন্তরীণ কোন্দল থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাহারছড়ার পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অপহরণ চক্রের তৎপরতা বেড়েছে। ভয় ও আতঙ্কের কারণে অনেকেই মুখ খুলতে চান না। দ্রুত এসব অপরাধ চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

কক্সবাজারে রাখাইন জনগোষ্ঠীর জলকেলি উৎসব শুরু

যুদ্ধ বন্ধের আহ্বানে রামুতে উদ্‌যাপিত হলো ৪০তম স্বর্গপুরী উৎসব

মাদকের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান, টেকনাফ থেকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুল তুলতে গিয়ে খুন হলেন বৃদ্ধ, যুবকের আত্মসমর্পণ

বঙ্গোপসাগর উপকূলে কোস্ট গার্ডের অভিযান: ১০ জলদস্যু ও ৮ পাচারকারী আটক

মুক্তিপণ না দিলে ৪ রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের হুমকি, আটক ২

টেকনাফে মরদেহের বস্তাবন্দী ৩টি খণ্ডিত অংশ উদ্ধার

এক বছর পর চালু টেকনাফ স্থলবন্দর, পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রতিরোধে মনোযোগ দিতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই বন্ধু নিহত