হোম > সারা দেশ > কক্সবাজার

চট্টগ্রামে হাসপাতাল থেকে পালানো আসামি বোনের শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজারের পেকুয়া থেকে গ্রেপ্তার রফিক উল্লাহ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পুলিশের পাহারায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালানো ১৩ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন জলদস্যু বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম রফিক উল্লাহ (৩৪)। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার মফিজুর রহমানের ছেলে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রফিককে তাঁর বোনের শ্বশুরবাড়ি কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের বাইন্যাখালী এলাকা থেকে গ্রেপ্তার করে নগরের পাঁচলাইশ থানার পুলিশ। রফিকের বিরুদ্ধে কক্সবাজারের মহেশখালী থানায় অস্ত্রসহ বিভিন্ন আইনে ১৩টি মামলা রয়েছে।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান আজকের পত্রিকাকে জানান, গত ২৩ মার্চ রফিক উল্লাহকে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অর্থো সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। তিনি ১৭ মার্চ মহেশখালী থানার অস্ত্র আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন।

মোহাম্মদ সোলায়মান আরও জানান, গত ১৫ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত সোলায়মান হাসপাতালে চিকিৎসা নেন। গত বুধবার দুপুরে হাসপাতালের অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি বিভাগ থেকে ছাড়পত্র নেওয়ার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় পাঁচলাইশ থানায় পুলিশ আরেকটি মামলা করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্তের পর সোলায়মানকে তাঁর বোনের শ্বশুরবাড়ি পেকুয়া থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতের মধ্যমে কারাগারে পাঠানো হবে।

টেকনাফে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণের অভিযোগ

চকরিয়ায় মসজিদের কক্ষে আড়ার সঙ্গে ঝুলছিল ইমামের মরদেহ

ইউনিফর্ম পরে টিকটক-রিলস নিষিদ্ধ করেছে কক্সবাজার সরকারি কলেজ

আরাকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

চকরিয়ায় কোরবানির জন্য প্রস্তুত ৪৪ হাজার পশু

সাঁতরে নদী পার হয়ে ফুটবল খেলতে যাচ্ছিল, ডুবে মৃত্যু কিশোরের

যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ে যাচ্ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এআরওর প্রধান নিহত, গুলিবিদ্ধ ২

তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা তরুণ আটক