হোম > সারা দেশ > কক্সবাজার

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অসুস্থ জেলা পরিষদ প্রশাসক: এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

এ টি এম নুরুল বশর চৌধুরী। ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সহ-সভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরী অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য আজ রোববার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে কক্সবাজার থেকে ঢাকায় নেওয়া হয়েছে। ঢাকার এভার কেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করানোর কথা রয়েছে।

আজ সকালে তিনি প্রধানমন্ত্রীর তারেক রহমানের মাতারবাড়ী সফরের কর্মসূচিতে অংশ নেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে কয়লা বিদ্যুৎ প্রকল্পের হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি কোমরের প্রদাহ, রক্তচাপজনিত সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

এদিকে অসুস্থ নুরুল বশর চৌধুরীর রোগমুক্তি কামনায় জেলাবাসীর দোয়া চেয়েছে তাঁর পরিবার ও দলীয় নেতা-কর্মীরা।

২ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে মাতারবাড়ীতে প্রধানমন্ত্রী

আগামীকাল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ওয়াশরুম থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে তরুণের মৃত্যু

ইয়াবা কারবারিদের নতুন তালিকা হবে, টেকনাফে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার সমুদ্রসৈকত: রোমাঞ্চকর সেবায় নেই নিরাপত্তা ও নজরদারি

কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল, তিন সৈকতে ৫০ হাজারের বেশি দর্শনার্থী

উখিয়া সীমান্তে মাছ ধরতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি নাগরিক আহত

টেকনাফে দিনদুপুরে ডাকাতি, বিকাশ কর্মচারীর ৬০ লাখ টাকা লুট; গুলিবিদ্ধ

পাখির চোখে সমুদ্র দেখতে গিয়ে ছিটকে পড়ে পর্যটক নিহত