হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় ঘুষিতে শিশুর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

তারেকুর রহমান। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া পৌরসভার নামার চিরিংগার বাইতুশ শরফ সড়কে কথা-কাটাকাটির জেরে ঘুষিতে আহত হয়ে তারেকুর রহমান (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আহত শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লোহাগাড়া এলাকায় তার মৃত্যু হয়।

নিহত তারেকুর রহমান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার বাইতুশ শরফ সড়কে আবুল কালামের পানের দোকানে কাজ করার পাশাপাশি সেখানেই থাকত তারেক। তারেক সম্পর্কে আবুল কালামের নাতি।

গতকাল রাতে দোকানের অদূরে একটি নলকূপ থেকে পানি আনতে যায় তারেক। পানি নেওয়ার সময় আরেকটি দোকানের এক কর্মচারীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের হাতাহাতির মধ্যে তারেকের কানে ঘুষি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চট্টগ্রামে নেওয়ার পথে লোহাগাড়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

স্থানীয় দোকানদার মোহাম্মদ করিম বলেন, ‘দুজন শিশুর মধ্যে তর্কাতর্কি, পরে হাতাহাতিতে তারেক গুরুতর আঘাত পায়। হয়তো কানের পাশে জোরে ঘুষি লেগেছে, এতে সে মারা গেছে। তবে কার সঙ্গে তারেকের হাতাহাতি হয়েছিল, তা কেউ জানে না। শুনেছি, তারেক তার নানা আবুল কালামকে ওই নাম বলে গেছে।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কক্সবাজারে আগুন: ‘দূরে দাঁড়িয়ে দেখলাম স্বজনেরা পুড়ে মরছেন’

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনে লুটপাট

রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ মরদেহ কক্সবাজারেই, ব্যবস্থাপকের ৭ দিনের রিমান্ড আবেদন

কক্সবাজারে বিলাসবহুল ফ্ল্যাটে মাদকের ব্যবসা, ৩ লাখ পিস ইয়াবাসহ তিনজন আটক

প্রশাসনের সামনে সব হলেও দেখার কেউ নেই

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত দল, খোঁজ নেই মুক্তার

রিসোর্টে অগ্নিকাণ্ড: টয়লেটে জড়াজড়ি করে পড়ে ছিল দম্পতি ও দুই শিশুর দগ্ধ লাশ

রিসোর্টে আগুন: মালিকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, ব্যবস্থাপক গ্রেপ্তার

কক্সবাজারে আগুনে ১০ পর্যটকের মৃত্যু: দোতলা থেকে লাফ দিয়ে বাঁচেন আশিক

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, স্ত্রী-ছেলেকে হারালেন নুর আলম