হোম > সারা দেশ > কক্সবাজার

পেকুয়ায় বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বজ্রপাতে রাকিবা জান্নাত মুন্নী (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত মুন্নী ওই গ্রামের সাদেক আহমদের স্ত্রী।

স্থানীয় সূত্র বলেছে, সকালে নিজ বাড়ির রান্নাঘরে গৃহস্থালির কাজ শেষে পরিবারের সদস্যদের সঙ্গে বসে গল্প করছিলেন রাকিবা জান্নাত। এ সময় ঝোড়ো হাওয়া বইছিল। এর মধ্যেই বজ্রপাতে গুরুতর আহত হন রাকিবা জান্নাত। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনেরা জানান, প্রায় এক বছর আগে সাদেক আহমদের সঙ্গে রাকিবা জান্নাতের বিয়ে হয়। চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে তাঁর বাবার বাড়ি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চকরিয়ায় অজ্ঞাত গাড়ির চাপায় নছিমনচালক নিহত

উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

কক্সবাজারে আদালত চত্বরে গুলি, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আহত ৩

চকরিয়ায় ছেলের হাতে বাবা খুন

ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, ৩০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাত, নিহত ১

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

চকরিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে প্রাইভেট কারের ধাক্কা, কলেজশিক্ষার্থী নিহত