হোম > সারা দেশ > কক্সবাজার

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ডাকাতি, সাড়ে ৮ লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণ লুট

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া পৌরসভায় ইউপি সচিব রেজাউল করিমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর দাবি, অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ সাড়ে আট লাখ টাকা, প্রায় ১৮ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।

গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে পৌরসভার আব্দুল হামিদ সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একই রাতে রেজাউল করিমের সৌদিপ্রবাসী ভাই জমির উদ্দিনের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম। তিনি জানান, গভীর রাতে বাড়ির পাশের গ্যারেজে মোটরসাইকেল দেখতে গেলে ১৫ থেকে ১৬ জনের মুখোশধারী ও অস্ত্রধারী ব্যক্তি তাঁকে জিম্মি করে। পরে তারা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মো. তামিম বলেন, এলাকায় এ ধরনের সংঘবদ্ধ ডাকাতির ঘটনা আগে ঘটেনি। তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ।

পেকুয়া থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

কক্সবাজারে উচ্ছেদ অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা, আহত ৫

কক্সবাজারে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩, আহত ২

কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন পার, শ্রীলঙ্কান বাবা-ছেলেকে উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলে উদ্ধার

দুর্নীতি মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১