হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

মো. মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান (৩২)। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ মাইঙ্গাপাড়ার মৃত ছগির আহম্মদের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেনটেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাচ্ছিল। বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং বাজার এলাকায় পৌঁছালে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, নিহতের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। বাসটি শনাক্ত করার জন্য চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত, আহত ৭

কক্সবাজার-কুয়াকাটা উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা নিতে চায় বাংলাদেশ

রামুতে বৃদ্ধকে গলা কেটে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

রামুতে গাড়ি থামিয়ে ইউপি সদস্যকে অপহরণ, ১৬ ঘণ্টা পর উদ্ধার

নিখোঁজের তিন দিন পর মন্দিরের সেবায়েতের লাশ মিলল পাহাড়ে

কক্সবাজারে দুই এডিসিসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

টেকনাফে পাহাড় থেকে ৩ মরদেহ উদ্ধার, অপহরণ চক্রের সদস্য বলে ধারণা

কক্সবাজারে রাখাইন জনগোষ্ঠীর জলকেলি উৎসব শুরু

যুদ্ধ বন্ধের আহ্বানে রামুতে উদ্‌যাপিত হলো ৪০তম স্বর্গপুরী উৎসব

মাদকের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান, টেকনাফ থেকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর