হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টা, ৩ ট্রলারসহ আটক ৩৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট, ট্রলারসহ আটক ৩৩ জন। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্রসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, তিনটি মাছ ধরার ট্রলারসহ ৩৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। আটক ব্যক্তিরা চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ রোববার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শাহপরীর দ্বীপ কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. মুত্তাকীন সিদ্দিকী।

তিনি জানান, শনিবার দিনব্যাপী পরিচালিত যৌথ অভিযানে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী, স্টেশন সেন্ট মার্টিন এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক তিনটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়, যা মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনটি ট্রলার জব্দ এবং ৩৩ জনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি সীমান্তবর্তী সমুদ্রপথে চোরাচালান ও পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বৈরী আবহাওয়ার মধ্যেও সৈকতে পর্যটকদের উচ্ছ্বাস, গোসলে নামতে সতর্কতা

চকরিয়ায় বন্যার পানিতে নৌকাডুবি, কিশোরীর মৃত্যু

কক্সবাজারে শতাধিক গ্রাম প্লাবিত, বন্যা-পাহাড়ধসে প্রাণহানি বাড়ছে

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ার পথে ফাহিম মুনতাসির

গভীর নিম্নচাপের প্রভাবে সেন্ট মার্টিন বিচ্ছিন্ন, বন্ধ নৌযান চলাচল, বিদ্যুৎহীন দ্বীপে দুর্ভোগ

কক্সবাজারে মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, আরও এক সন্তান গুরুতর আহত

মাতামুহুরী নদীর পানি বাড়ছে, ১২ হাজার পরিবার পানিবন্দী

উখিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে ২ বার্মিজ অজগর উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত

কক্সবাজারে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু