হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

সড়ক দুর্ঘটনায় নিহত মোহাম্মদ মাহবুব (২৭) ও মোহাম্মদ রাসেল (২৪)। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া গ্রামে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মোহাম্মদ শাহেদ (২৪) নামের আরও এক যুবক আহত হয়েছেন।

নিহত দুজন হলেন মোহাম্মদ মাহবুব (২৭) ও মোহাম্মদ রাসেল (২৪)। মাহবুব বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে। রাসেল একই গ্রামের মৃত কামাল হোছাইনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাহবুব মোটরসাইকেল চালিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলে তাঁর সঙ্গে ছিলেন রাসেল ও শাহেদ। একই সময় বরইতলী রাস্তার মাথা থেকে একটি মাইক্রোবাস পেকুয়ার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি একটি গ্রামীণ সড়ক থেকে বানৌজা সড়কে উঠলে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। স্থানীয় লোকজন রাসেল ও শাহেদকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘মাইক্রোবাস ও বাইকের সংঘর্ষে দুজন মারা গেছেন। দুজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত দুজনের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি চেয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কক্সবাজারের ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারে ইনানী সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কক্সবাজারে চাকরি মেলা, কর্মসংস্থানের সুযোগ পেলেন ১৩২ জন

‘ঘুষে’ সংশোধন হয় জমি রেজিস্ট্রির নামের ভুল

আগামীকাল বিশ্ব শরণার্থী দিবস: রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে বেড়েছে অনিশ্চয়তা

টেকনাফে ব্যবসায়ী অপহরণ: মুক্তিপণে পেলেন মুক্তি

টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পেকুয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০টি তাজা গ্রেনেড, ২৮টি গুলি উদ্ধার