হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে বিজিবির অভিযানে পিস্তল-গুলি, ‘আইস’সহ অটোচালক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

অস্ত্র, মাদকসহ অটোরিকশাচালককে আটক করা হয়। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) এক অটোরিকশাচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আব্দুল আলীম তাহের (২৮) হ্নীলা ইউনিয়নের ওয়াবব্রাং এলাকার আবু তাহেরের ছেলে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বুধবার (১৮ মার্চ) বেলা দেড়টার দিকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ-উখিয়া সড়কের রঙ্গিখালী বাজার এলাকা থেকে জাদিমুড়া বাজারগামী একটি অটোরিকশায় মাদক পাচারের খবর পাওয়া যায়।

এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল লেদা ও মুছনী বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ইফতারের পর সন্দেহভাজন অটোরিকশাটি লেদা বাজার অতিক্রম করলে সেটিকে অনুসরণ করা হয়। পরে মুছনী বাজার এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা অটোরিকশাটি ঘিরে ফেলেন।

তল্লাশি চালিয়ে অটোরিকশায় থাকা একটি ব্যাগ থেকে দুটি প্যাকেট উদ্ধার করা হয়। এর মধ্যে একটিতে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৯টি গুলি এবং অন্য প্যাকেটে ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) পাওয়া যায়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নারীসহ দুই পরিবারের ৪ জনের ‘ডাকাতির প্রস্তুতি’, বন্দুক–মাইক্রোবাসসহ গ্রেপ্তার

ঈদের ছুটি: পর্যটকদের বরণে প্রস্তুত কক্সবাজার

কক্সবাজার সৈকতের সুগন্ধা থেকে ৪ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

কক্সবাজার সৈকতে ভেসে এল মৃত ইরাবতী ডলফিন

৩টি হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার, র‍্যাবের মোটরসাইকেলে আগুন

চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রমজানের পর সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে টমটমচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চা দোকানে ঢুকে পড়ল পিকআপ ভ্যান, বৃদ্ধ নিহত