হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

দর্শনায় একের পর এক বোমার মতো বস্তু

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

এক মাসের ব্যবধানে দর্শনায় আরেক স্থানে একটি বোমার মতো বস্তু দেখতে পেল স্থানীয়রা। দর্শনা থানায় খবর দিলে পুলিশ এলাকাটি ঘিরে রাখে। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার দর্শনায় আবারও পাওয়া গেল বোমার মতো বস্তু। এর আগে ফেব্রুয়ারি মাসেও দর্শনা কেরু অ্যান্ড কোং লিমিটেড চিনিকল এলাকাসহ পৌর এলাকায় ১৩টি ককটেল বা হাতবোমা উদ্ধার করা হয়।

ওই ঘটনার এক মাসের ব্যবধানে আজ শুক্রবার সকালে দর্শনা মা ও শিশু হাসপাতালের পেছনে ইটখোলা নামক স্থানে একটি বোমার মতো বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে দর্শনা থানায় খবর দেওয়া হলে পুলিশ এলাকাটি ঘিরে রাখে।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, ‘শুক্রবার সকালে সাধারণ মানুষ ওই এলাকায় একটি সাদা পলিথিনের ব্যাগে কাঠের গুঁড়ার ওপর লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। পরে তাঁরা আমাদের জানালে এলাকাটি আমরা ঘিরে রেখেছি। উদ্ধারের পর পরীক্ষা-নিরীক্ষায় জানা যাবে বোমা নাকি ককটেল।’

উল্লেখ্য, দর্শনা চিনিকল এলাকা থেকে গত ১৩, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি আলাদা ঘটনায় ৬টি বোমা উদ্ধার করা হয়। এর এক দিনের ব্যবধানে ১৮ ফেব্রুয়ারি দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে একটি বোমার বিস্ফোরণ ঘটে। পরে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে আরও ৬টি বোমা উদ্ধার করে পুলিশ। রাজশাহী র‍্যাব-৫ ইউনিট এবং যশোর সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের বোম্ব ডিসপোজাল ইউনিট তা নিষ্ক্রিয় করেছিল। ওই ঘটনায় দর্শনা চিনিকল কর্তৃপক্ষ দুটি মামলা করে।

সেনা হেফাজতে নিহত শামসুজ্জামান ডাবলু হত্যা মামলা: ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির ডিআইজি

জীবননগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তুহিন গ্রেপ্তার

জীবননগর উপজেলা আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ওএমএসের চাল-আটা অবৈধ মজুত, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ উদ্বোধন, চালু হওয়া নিয়ে শঙ্কা

দর্শনা সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

জীবননগর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২

নারী নৃত্যশিল্পীর আত্মহত্যা, মরদেহ দাফনে বাধা