হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে আ. লীগ নেতা আবদুল গফুরসহ গ্রেপ্তার ২ 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে পৌর সদরের মিয়ারবাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

আবদুল গফুর ও হামিদ হোসেনকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। 

ওসি সাইফুল ইসলাম জানান, গতকাল রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর মিয়ারবাজারে অবস্থান করার খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখান অভিযান চালায়। এ সময় তাঁকেসহ দক্ষিণ জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদকে গ্রেপ্তার করা হয়। 

ওসি সাইফুল ইসলাম আরও জানান, আবদুল গফুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। হামিদের নামেও বিভিন্ন মামলা রয়েছে। এসব মামলায় তাঁদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন

দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, জনভোগান্তি