হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

মো. নাঈম

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. নাঈম (২০) নামে এক যুবক মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের বাড়ি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মধ্যেরধারী এলাকায়।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানান, রোববার বিকেলে রাজমিস্ত্রির কাজ করছিলেন নাঈম। এ সময় তাঁর হাতে থাকা লোহার রড অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনা-পরবর্তী তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হোটেল থেকে নারীসহ আটক ১০

লক্ষ্মীপুরে অটোচালক হত্যা, চার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ওয়াসার কক্ষ দখল করে শ্রমিক দলের অফিস বানানোর অভিযোগ

সাতকানিয়ায় কৃষকের ৩ শতাধিক সূর্যমুখী ফুলের গাছ কেটে দিল দুর্বৃত্তরা

দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দাবি চসিক মেয়রের

চট্টগ্রাম-১৪ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত