হোম > সারা দেশ > চট্টগ্রাম

গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছির মৃত্যু

 ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

বিদ্যুতায়িত হয়ে নিহত জামাল আলম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুতায়িত হয়ে জামাল আলম (২৬) নামের এক গাছির মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরহাদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল আলম নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের আছিয়া চা-বাগান এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মানু মিয়ার ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকালে জামাল আলম নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকায় একটি গাছ কাটতে যান। এ সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল পাশে থাকা বৈদ্যুতিক তারের ওপর পড়লে বিদ্যুতায়িত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কামরুল হাসান বলেন, ‘হাসপাতালে পৌঁছার আগেই ওই গাছির মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

চন্দনাইশে ত্রাণের হাহাকার: চেয়ারম্যানদের বরাদ্দ নিয়ে গেলেন এমপি

চট্টগ্রামে টানা ৮ দিন ১,৪৫৯ মিলিমিটার বৃষ্টি ঝরিয়ে দেখা মিলল রোদের

জাবেদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলা, ৩১ জনের সাক্ষ্য গ্রহণ

চট্টগ্রামে থানার কাছেই ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের তাণ্ডব, ৩৫ লাখ টাকা লুট

সাত দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্য খালাস শুরু

আমরা প্রত্যেক দুর্গত মানুষের কাছে পৌঁছাতে চাই: প্রতিমন্ত্রী অমিত

শাহ আমানতে ২ কেজি সোনা উদ্ধার

দুবাইফেরত যাত্রীর পায়জামার বেল্টে মিলল সাড়ে তিন কোটি টাকার সোনা

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

চট্টগ্রামে বিপিসির দপ্তর: পানি ঢুকছে ৬০ কোটির ভবনে