হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তাসহ মৌলিক দাবি পূরণের লক্ষ্যে ঘোষিত আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। নৌপরিবহনমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠকের পর আজ রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামীকাল সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। ১২ অক্টোবর বন্দরের ওয়ানস্টপ সার্ভিস ভবনের সামনে গণ-অনশন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম খোকন আমরণ অনশন কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. ইব্রাহিম খোকন বলেন, ‘মন্ত্রী মহোদয়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এক বৈঠকে সব হয়তো সমাধান হবে না। সরকার পক্ষ আমাদের আশ্বস্ত করেছেন।’

কর্মসূচি স্থগিতের প্রসঙ্গে মো. ইব্রাহিম খোকন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সমাধান চাই। তাই আমরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল বুঝিয়ে দিল বেজা

অনলাইনে সিন্ডিকেট সভার পরই দৃশ্যপটের আড়ালে চুয়েট ভিসি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর মঙ্গলবার, থাকছে যেসব কর্মসূচি

অটোরিকশায় বোরকা পরা দুজনের স্প্রেতে যুবক অচেতন, লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত