হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়ি উত্তর উপজেলায় ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধের ডাক

 ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের নেতারা সংবাদ সম্মেলনে হরতাল-অবরোধের ডাক দিয়েছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে নেওয়ার দাবিতে এবার টানা ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ। এ কর্মসূচির আওতায় আগামী রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা-খাগড়াছড়ি মহাসড়ক ও বারইয়ারহাট-ফটিকছড়ি সড়ক বন্ধ থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দাঁতমারায় এক সংবাদ সম্মেলন করে সংগঠনটি এই কর্মসূচি ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের পক্ষে সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুল বলেন, সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের মানুষের সুবিধাজনক স্থানে না করে আগের ফটিকছড়ি উপজেলার নিকটবর্তী পশ্চিম ভূজপুর মৌজায় স্থাপনের গেজেট প্রকাশ করা হয়েছে। এতে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে না। তিনি আরও বলেন, দাঁতমারা ও নারায়ণহাটের মধ্যবর্তী যৌক্তিক স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবিতে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের আওতাধীন এলাকায় রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করা হবে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহন এই কর্মসূচির আওতার বাইরে থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নুরুল আমীন, বিএনপি নেতা আবুল খায়ের, জামায়াত নেতা এ বি এম সিদ্দিক, ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবদল নেতা শাহাদাত হোসেন, ব্যবসায়ী জাহাঙ্গীর হায়দার, মো. নুরুল আলম নুরু, মো. আলমগীর, যুবদল নেতা মো. কবির, ব্যবসায়ী সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, ছাত্র প্রতিনিধি শেখ জাহিদ ও মো. ইমাম উদ্দিন।

এর আগে ১৬ জুলাই ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়।

দক্ষিণ চট্টগ্রামে বন্যা: ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে তর্কের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৫

আবাসিক শিক্ষার্থীকে ছয় মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

আনোয়ারায় পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে পরিবার

চিকিৎসার কথা বলে শহরে এনে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: ৩ জাহাজ লুট, নিরাপত্তা উদ্বেগ

সেতুর অর্ধেক কাজেই মেয়াদ শেষ, দুর্ভোগ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আদালতের আদেশ অমান্য, চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনারের বিরুদ্ধে রুল জারি

বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড