হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের আকবর শাহে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ব্যস্ত সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে আগুন। আতঙ্কে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় ব্যস্ততম সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল ৬টার দিকে আকবর শাহ থানাধীন পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে আকবর শাহ থানার টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

আকবর শাহ থানার সহকারী উপপরিদর্শক আব্দুস সালাম জানান, সকাল ৬টার দিকে টহল গাড়ি নিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখেন তাঁরা। পরে এগিয়ে গিয়ে দেখা যায়, একটি কাক বৈদ্যুতিক খুঁটিতে বসার কারণে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। আশপাশে গাছগাছালি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল।

ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হলে সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।