হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার 

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালের দিকে উপজেলার ফতেপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের জোবরা গ্রাম বড়ুয়া পাড়া এলাকার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত মিলন বড়ুয়া (৩৬) পার্বত্য জেলা রাঙ্গামাটি রিজার্ভ বাজার এলাকার রাহাল বড়ুয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। তাঁর স্ত্রী মারা গেছেন। তিনি দুই সন্তান নিয়ে বাড়িতে থাকতেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোবরা বড়ুয়া পাড়ার নিখিল চন্দ্র বড়ুয়ার বাড়িতে ১২ বছর ধরে ভাড়া বাসায় বাস করছেন মিলন বড়ুয়া। তিনি বিভিন্ন এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের চাপেও সে আত্মহত্যা করে থাকতে পারে। 

পরিবার সূত্রে জানা যায়, আজ শনিবার ভোর ৫টার দিকে হাতমুখ পরিষ্কার করার কথা বলে বাড়ি থেকে বের হন মিলন বড়ুয়া। এরপর আর ফিরে আসেননি। 

ওই এলাকার স্থানীয় বাসিন্দা দ্বীপ বড়ুয়া বলেন, মিলন বড়ুয়া ওখানে ভাড়া বাসায় থাকতেন। সকালে স্থানীয়রা পুকুরে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলেই জানা যাবে।

চট্টগ্রাম বন্দর: ধর্মঘটের রেশ কাটেনি বহির্নোঙরে জাহাজজট

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে মন নেই

চট্টগ্রাম বন্দর: দরপত্র ছাড়াই কয়েক একর জমি ২৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ইজারা

হত্যার হুমকি পাওয়া চট্টগ্রামের সেই ব্যবসায়ী র‍্যাবের জালে, ফাঁসানোর দাবি স্ত্রীর

মিরসরাইয়ে প্রহরীকে বেঁধে খামারের ৪০টি ছাগল লুট

বন্ড সুবিধায় টাইলসের কাঁচামাল আমদানি: ৩৮ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা

নতুন মন্ত্রিসভা: প্রতিনিধিত্ব কম, চট্টগ্রামে ক্ষোভ

শিবচতুর্দশী মেলা: চন্দ্রনাথ ধামে পুণ্যার্থীর ঢল

চট্টগ্রামের আদালত: ডাকে সাড়া নেই পুলিশ সাক্ষীদের

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ