হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে ছাত্রদল নেতাকে ধরতে গিয়ে সাংবাদিককেও তুলে নিয়ে এল ডিবি

রাঙামাটি প্রতিনিধি 

ডিবিসি রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী। ছবি: সংগৃহীত

রাঙামাটিতে ঢাকা থেকে আসামি ধরতে গিয়ে এক সাংবাদিককেও তুলে নিয়ে আসার অভিযোগ উঠেছে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ডিবিসি রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীসহ দুজনকে আটক করে সাদা গাড়িতে তুলে ঢাকার পথে রওনা দেয় তারা।

আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা ছিলেন বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুর রকিব।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় করা সাইবার সিকিউরিটির মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে ধরতে ঢাকা থেকে ডিবির একটি দল রাঙামাটিতে অভিযানে যায়। দুপুরে সুমনকে ধরতে গিয়ে সাংবাদিক সৈকতের সঙ্গে ডিবি পুলিশের কথা-কাটাকাটির জেরে পুলিশ সুমন ও সৈকত দুজনকেই সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

সৈকতদের বহনকারী মাইক্রোবাসটি বর্তমানে ঢাকার পথে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, সাংবাদিক সৈকত রঞ্জনের নামে ঢাকায় সাইবার আইনে একটি মামলায় তাঁকে ঢাকার ডিবি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে।

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা