হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাবাকে হত্যা করে ওমানে পালাচ্ছিলেন ছেলে, বিমানবন্দরে গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে পিতা মোহাম্মদ শাহজাহানকে হত্যার পর ওমানে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন ছেলে মোহাম্মদ শাহাদাত (১৯)। গতকাল বুধবার রাতে তাঁকে আটক করা হয়। বর্তমানে তিনি বাঁশখালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আগামীকাল শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শাহাদাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের কোকদণ্ডী এলাকার বাসিন্দা। পুলিশের তথ্যমতে, গত সোমবার তিনি তার পিতা মোহাম্মদ শাহজাহানের (৫০) মাথায় গাছের লাঠি দিয়ে সজোরে আঘাত করেন। পরদিন মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর পরই ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহাদাত।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার জানান, শাহজাহানের মৃত্যুর ঘটনায় তার বড় মেয়ে লাকী আক্তার হত্যা মামলা দায়ের করেছেন। শাহাদাত মধ্যপ্রাচ্যে পালিয়ে যেতে পারেন— এমন তথ্য পাওয়ার পর তাঁর ছবি ও প্রয়োজনীয় তথ্য ইমিগ্রেশন পুলিশের কাছে পাঠিয়ে আটকের অনুরোধ করা হয়। এর ভিত্তিতে গতকাল রাতে ওমানে যাওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

সুধাংশু শেখর হাওলাদার আরও জানান, সোমবার রাত ১১টার দিকে ঋণের কিস্তি নিয়ে পরিবারের নারী সদস্যদের সঙ্গে মো. শাহজাহানের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মেয়েকে শাসন করতে গিয়ে শাহজাহানের একটি চড় পুত্রবধূর গায়ে লাগে। এতে ক্ষুব্ধ হয়ে ছেলে শওকত একটি গাছের লাঠি দিয়ে তাঁর বাবার মাথায় সজোরে আঘাত করেন। আহত অবস্থায় শাহজাহানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় পরদিন দুপুর ১টার দিকে তাঁর মৃত্যু হয়।

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন