হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

আজ সকালে ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি গেট-সংলগ্ন রেললাইন এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় উপজেলার ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি গেট-সংলগ্ন রেললাইন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ডের ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি গেট-সংলগ্ন রেললাইন এলাকা অতিক্রমকালে ট্রেনের পাওয়ার কার ও তার সঙ্গে লাগোয়া শীতাতপনিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আজ সকালে ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি গেট-সংলগ্ন রেললাইন এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ‘শুরুতে ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সেটি ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত একটি বগিতে ছড়িয়ে পড়ে। তবে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই বগিতে থাকা সকল যাত্রী নিরাপদে নিচে নেমে যায়। সেই সঙ্গে তাদের মালপত্র নামিয়ে নেওয়া হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের কারণে ট্রেন চলাচলে কিছুটা ব্যাঘাত ঘটলেও পরে স্বাভাবিক হয়ে যায়। আগুন নির্বাপণের পর ট্রেনের ক্ষতিগ্রস্ত বগি দুটি আলাদা করে ফেলা হয়েছে। বর্তমানে চট্টলা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।’

কুমিরা ফায়ার সার্ভিসের সাবস্টেশন কর্মকর্তা আহসান আলী বলেন, অগ্নিকাণ্ডের এক ঘণ্টার মধ্যে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১