হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বাসায় ঢুকে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে বাসায় ঢুকে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রুবেল (৪৫) নামের এক চালককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে উত্তেজিত জনতা। আজ রোববার (৭ জুন) সকাল ১০টায় নগরের হালিশহর থানাধীন ছোটপুল কাঁচাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রুবেল হালিশহরে অটোটেম্পো রুটে গাড়ি চালান। ধর্ষণচেষ্টার শিকার শিশুটির বাবাও গাড়িচালক। দুজনে একে অপরের পরিচিত হওয়ায় শিশুটির বাসায় যাওয়া-আসা ছিল রুবেলের। ঘটনার সময় শিশুটির মা কর্মস্থলে ছিলেন।

ভুক্তভোগী শিশুটির বাবা আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে বৃষ্টি পড়ছিল। আমি আর আমার মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলাম। এমন সময় রুবেল এসে গাড়ি বের করার জন্য বলে। বৃষ্টি পড়ায় আমি বের হব না বলে তাঁকে জানাই। পরে সে চলে যায়। আমিও ঘুমিয়ে পড়ি। এক সময় পাশ থেকে আমার মেয়ের চিৎকারে আমার ঘুম ভাঙে। সে কান্না করছিল। পরে তাঁর কাছ থেকে জানতে পারি কী হয়েছে। আমি সঙ্গে সঙ্গে তাঁকে (অভিযুক্তকে) খোঁজাখুঁজি শুরু করি কিন্তু পাইনি। পরে স্থানীয় লোকজন রুবেলকে ধরে ফেলে।’

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর থানায় আনা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

জানা গেছে, অভিযুক্ত রুবেলকে গণপিটুনি দিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে স্থানীয় লোকজন। শিশু ধর্ষণের খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বেলা সাড়ে ১১টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয়।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন