হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের লালদীঘি: বলীর ম্যুরাল উদ্বোধন এলাকা ‘জব্বার চত্বর’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি চত্বরে বলী খেলার প্রতিকৃতি-সংবলিত একটি ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল বুধবার দুপুরে ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে লালদীঘি চত্বরকে ‘জব্বার চত্বর’ ঘোষণা করেন মেয়র।

নবনির্মিত এই ম্যুরালে টেরাকোটার ত্রিভুজ আকৃতির নকশায় এক পাশে বলী খেলার দৃশ্য, অন্য পাশে ন্যায়বিচারের প্রতীক হিসেবে হাতুড়ির প্রতিকৃতি এবং আরেক পাশে শিকল ভাঙার প্রতীকী চিত্রের মাধ্যমে লালদীঘির সংগ্রামী ইতিহাস তুলে ধরা হয়েছে।

উদ্বোধনের আগে চট্টগ্রাম সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলিখেলা ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক এবং আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল।

সংবাদ সম্মেলনে মেয়র বলেন, দায়িত্ব নেওয়ার পর স্থানীয়দের অনুরোধে এ চত্বরকে আব্দুল জব্বারের নামে নামকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই আজকের উদ্বোধন।

মেয়র জানান, এই ম্যুরাল বলিখেলা, বীর চট্টগ্রামের সংগ্রামী ইতিহাস এবং ন্যায়বিচারের চেতনাকে একত্রে প্রতীকীভাবে তুলে ধরেছে। ভবিষ্যৎ প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আব্দুল জব্বারের ঐতিহাসিক বলীখেলা উপলক্ষে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বৈশাখী মেলা। পরদিন শনিবার লালদীঘি মাঠে অনুষ্ঠিত হবে বলীখেলার ১১৭তম আসর। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন মেয়র শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান।

পানিস্বল্পতা: কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫টির মধ্যে ৪টি ইউনিট বন্ধ

সিটি কলেজে সংঘর্ষে পুলিশের নীরবতা নিয়ে অভিযোগ, কমিশনারকে স্মারকলিপি দিল শিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি মিছিল

চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষ: সূত্রপাত যেভাবে, একজনের গোড়ালি বিচ্ছিন্ন, নেপথ্যে আধিপত্যের লড়াই

চট্টগ্রামের ফটিকছড়ি: রাজনীতির ‘ছায়ায়’ হালদার বালু লুট

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে এক দিনে ১০ জনের সাক্ষ্য গ্রহণ

‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে শ্রমিক নিহত

বান্দরবানে আগুনে পুড়ল গরুর খামারসহ ৫ দোকান

চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের দায়ে পুলিশ সদস্যের কারাদণ্ড