হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি সিএমপির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘ঘুষ দিয়ে চেয়ারে বসেছি, ফ্রিতে সেবা দিতে আসিনি’ সংবাদ মিথ্যা বলে দাবি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর দামপাড়ায় সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন।

টাকার প্রসঙ্গে আ স ম মাহতাব উদ্দিন বলেন, প্রকাশিত সংবাদে ওসির বরাত দিয়ে টাকার কথা বলা হয়েছে। এখন এই টাকার কথা ওসি কাকে বলেছেন? তার প্রমাণ বা ডকুমেন্ট কোথাও নেই। প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে আঙুল তোলা সমীচীন নয়। কারণ, প্রমাণ ছাড়া অভিযোগের ভিত্তি থাকে না।

এমন অভিযোগ কেন উঠল, তার ব্যাখ্যা দিয়ে আ স ম মাহতাব উদ্দিন বলেন, চান্দগাঁও থানার মোহরা এলাকায় একটি পারিবারিক সম্পত্তিকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার পর ভুক্তভোগীরা মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে দুই আসামিকে গ্রেপ্তার করে। সেই মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা জামিনে বের হয়ে স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ দেন থানায়। অভিযোগ না করে পাল্টা মামলা করার পরামর্শ দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। কিন্তু তাঁরা মামলা না করে ওসি ও মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে বেড়াচ্ছেন।

এমনকি ভুল তথ্য তাঁরা বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠাচ্ছেন বলে দাবি করেন তিনি। তিনি সাংবাদিকদের আহ্বান জানান এ ঘটনা সরেজমিনে অনুসন্ধান করে পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিএমপির উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা, অতিরিক্ত উপকমিশনার (অপারেশন) পংকজ দেবনাথ, সহকারী কমিশনার (পাঁচলাইশ) বিল্লাল হোসেন প্রমুখ।

পটিয়ায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

নবগঠিত উপজেলা নিয়ে ফটিকছড়িতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক