হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় পাশাপাশি শায়িত ওমানে মৃত ৪ ভাই, একমাত্র জীবিত ভাই পড়ালেন জানাজা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আজ বেলা ১১টায় জানাজায় ইমামতি করছেন নিহতদের একমাত্র জীবিত ভাই এনাম। ছবি: আজকের পত্রিকা

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চার প্রবাসী ভাইয়ের জানাজা আজ বুধবার বেলা ১১টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা পড়িয়েছেন নিহত ব্যক্তিদের জীবিত একমাত্র ভাই মো. এনাম। জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ হাজার হাজার মানুষ অংশ নেন। জানাজা পড়ানোর সময় একমাত্র জীবিত ভাই এনাম কান্নায় ভেঙে পড়েন। এ সময় উপস্থিত মানুষের মধ্যেও আবেগঘন পরিবেশ তৈরি হয়।

নিহত চার সহোদর হলেন স্থানীয় বাসিন্দা প্রয়াত মোহাম্মদ হাসানের ছেলে রাশেদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মো. সিরাজ ও মো. শহিদ।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

জানাজা শেষে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় বন্দররাজাপাড়া জামে মসজিদসংলগ্ন কবরস্থানে, যেখানে পাশাপাশি খনন করা চারটি কবরে তাঁদের দাফন করা হয়। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজায় প্রায় ১৫-২০ হাজার মানুষ অংশ নেন। মাঠজুড়ে উপচে পড়া ভিড়ে দাঁড়ানোর জায়গাও ছিল না।

নিহতদের ছোট ভাই মো. এনাম জানান, চার ভাই দীর্ঘদিন ওমানে ছিলেন এবং দেশে ফেরার প্রস্তুতির সময় একটি সড়ক দুর্ঘটনায় তাঁরা নিহত হন। তাঁদের মধ্যে দুজন অবিবাহিত ছিলেন।

মঙ্গলবার রাতে মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। পরে আজ ভোরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রাঙামাটি-বান্দরবান-খাগড়াছড়ি: প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে লুটপাট

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআইসহ আহত ২ পুলিশ সদস্য

তিন মাস পর ডেরায় ফিরল হাতি, এসেই চালাল তাণ্ডব

পুরো পরিবারকে জিম্মি করে ডাকাতি, যাওয়ার পথে মুয়াজ্জিনকে মারধর

বিয়ের দাবিতে ছেলের ছুরিকাঘাত, প্রাণ গেল মা-বাবার

চট্টগ্রামে নালায় মিলল বস্তাবন্দী প্রায় দেড় হাজার গুলি

সীতাকুণ্ড মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইয়াবা বড়ি উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামে বন্যা: বন্যার্তরা পেলেন মাত্র দেড় কেজি করে চাল

পটিয়ায় ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত