হোম > সারা দেশ > চট্টগ্রাম

মধ্যরাতে চট্টগ্রামে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সরকার পতনের আড়াই মাস পর চট্টগ্রামে হঠাৎ ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে নগরীর কোতোয়ালি জামালখান এলাকায় এ বিক্ষোভ হয়। 

মিছিলের তিনটি ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে লেখা হয়, ‘চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।’ 

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে আওয়ামী লীগের মিছিলটিতে অংশ নেওয়া বেশির ভাগই তরুণ। তারা জামালখান মোড় এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দেন। এদের কারও কারও হাতে অস্ত্র ছিল বলে জানান তারা। 

এ প্রসঙ্গে ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে এ কর্মসূচি পালনের দুঃসাহস দেখিয়েছে আওয়ামী লীগ। কারণ অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছে এ রকম সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।’ 

তিনি বলেন, ‘খুনি হাসিনার পুনর্বাসনের জন্য শহীদের রক্তে রঞ্জিত রাজপথে স্লোগান দেওয়ার প্রতিবাদে আজ শনিবার জামালখানে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে।’ এতে দলমত-নির্বিশেষে সকল ছাত্র-জনতাকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। 

এদিকে আজ চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের মতবিনিময় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় বিষয়টি তুলে ধরেছিলেন। 

এ সময় সিএমপি অতিরিক্ত কমিশনার মাসুদ আহমেদ জানান, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ওই সভায় উপস্থিত ছিলেন শ্রম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন

দফায় দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ, জনভোগান্তি

শিকলবাহা খাল থেকে উদ্ধার বস্তাবন্দী লাশের পরিচয় শনাক্ত, গ্রেপ্তার ২