হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দুর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

 ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ বিতরণ। ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে শত শত পরিবার মানবেতর জীবনযাপন করছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে আস্থার কান্ডারি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ শনিবার এক বার্তায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ বিতরণ। ছবি: সংগৃহীত

বার্তায় আরও জানানো হয়, গুইমারা রিজিয়নের অধীন লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর, হারুয়ালছড়ি ও আশপাশের বন্যাকবলিত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। শুরুতে নৌযান ও বিভিন্ন উপায়ে দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চিহ্নিত করা হয়। পরে পানিবন্দী পরিবারের মাঝে দৈনন্দিন অপরিহার্য সামগ্রীর প্রয়োজন মেটাতে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাদ্যসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেয় বাংলাদেশ সেনাবাহিনী। চলমান বন্যা পরিস্থিতিতে নিরাপদে অবস্থান, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও দুর্গম এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে ত্রাণ বিতরণ করা হচ্ছে। পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘব এবং খাদ্যসংকট মোকাবিলায় গুইমারা রিজিয়নের সদস্যরা মাঠপর্যায়ে সার্বক্ষণিক কাজ করছেন। প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণসহায়তা পৌঁছে দেওয়ার প্রস্তুতিও রয়েছে তাদের।

বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ বিতরণ। ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যেকোনো দুর্যোগ, দুর্বিপাক ও সংকটময় পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে সর্বদা সেনাসদস্যরা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী দুর্গত ও অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে করে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী চলমান বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

দুর্গত এলাকার সুবিধাভোগীরা জানিয়েছেন, বন্যার মতো সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনীর উদ্ধার, ত্রাণ বিতরণ কিংবা বন্যা-পরবর্তী পুনর্বাসনে সর্বদা অগ্রগামী ভূমিকায় বারবার প্রশংসিত। দেশের ক্রান্তিকালে ভরসার জায়গা বাংলাদেশ সেনাবাহিনী।

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী’—ফটিকছড়িতে ত্রাণ প্রতিমন্ত্রী

আনোয়ারা উপকূলে জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কর্ণফুলীতে ঝোপ থেকে ব্রাজিলের তৈরি ৯ এমএম পিস্তল উদ্ধার

চট্টগ্রামে বন্যায় ২৪৮ কিমি গ্রামীণ সড়ক ও ১৭৬টি সেতু-কালভার্ট ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামে বন্যা: উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তায় সেনাবাহিনী

বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত

হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে দরজি খুন

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, বাঁশখালীতে পানিবন্দী দুই লক্ষাধিক মানুষ

বন্যা সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে: চট্টগ্রামে জামায়াত আমির