হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুরাছড়ি চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসন ব্যবস্থা নেই

প্রতিনিধি, জুরাছড়ি (রাঙামাটি) 

রাঙামাটি জুরাছড়ি উপজেলার চতুর্থ শ্রেণি কর্মচারীদের সরকারি আবাসন ব্যবস্থা নেই। ফলে কর্মরত অফিস সহায়ক, পিয়ন, পরিচ্ছন্নতাকর্মী, ফরাশ, সুইপারদের সন্ধ্যা নেমে এলেই অফিসের এক কোণে কিংবা বারান্দায় ঘুমানোর জন্য জায়গা করে নিতে হচ্ছে বছরের পর বছর। 

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসনের জন্য সরকারি ভাবে দুটি ব্যারাক ছিল। প্রতিটি ব্যারাকে আটটি করে ১৬টি টিনের ঘরের ব্যবস্থা ছিল। কিন্তু ২০১৫ সালে এক অগ্নিকাণ্ডের ব্যারাক দুটি পুড়ে যায়। এরপর তাঁরা স্ব স্ব অফিসের বারান্দায় কিংবা অফিসে আশ্রয় নিচ্ছেন। ছয় বছরে বহুবার উপজেলা প্রশাসনের কাছে ব্যারাকটি নির্মাণের আবেদন জানালেও প্রতিশ্রুতি ছাড়া কিছু পাননি বলে অভিযোগ করেন তাঁরা। 

যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক বিপ্লব নাথ বলেন, `অফিস শুরু থেকে শেষ পর্যন্ত অফিস পরিচ্ছন্নতাকরণ, চা খাওয়ানো, ইত্যাদি কাজ আমাদের করতে হয়। অফিসের সবাই আমাদের বস। তাঁদের রাত হলেই মাথা গোঁজার জায়গা হয়-অথচ আমরা সারা দিন কষ্ট করে রাতে ঠাঁই হয় অফিসের বারান্দায় কিংবা অফিসের কোন এক কোণে।' 

পরিসংখ্যান বিভাগের অফিস সহায়ক মো. নূরুল ইসলাম বলেন, `ব্যারাক অগ্নিকাণ্ডের ৬টি বছর হয়ে গেল। কেউ একবারের জন্য নির্মাণের উদ্যোগ নেয়নি।' 

চতুর্থ শ্রেণির কর্মচারী কল্যাণ ক্লাবের পলা মং রাখাইন ও মো. শাহ আলম দুই সদস্য বলেন, `আমরা ছোট কর্মচারী, তাই বেশি কিছুও বলতে পারি না। যা প্রতিশ্রুতি দেয় তাই নিয়ে থাকতে হয়।' চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য দ্রুত ব্যারাক নির্মাণে উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান তাঁরা। 

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ জানান, এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হবে। 

উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা জানান, উপজেলা উন্নয়নে চাহিদা বিশাল। কিন্তু বরাদ্দ পাওয়া যায় চাহিদার তুলনায় কম। ভবিষ্যতে দুইটি সম্ভব না হলেও একটি ব্যারাক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। 

এক প্রৌঢ়া এবং একটি জং ধরা বন্দুক

গুলিবিদ্ধ কিশোরী রেশমির অবস্থার উন্নতি নেই, আশা ছেড়ে দিয়েছে পরিবার

মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা, নারী আটক

বিনা দোষে মারধর ও হাতকড়া: মবের রাজত্বে অসহায় শ্যামলরা

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

চট্টগ্রামে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন

চট্টগ্রামে রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ: সাবেক ব্যাংক কর্মকর্তার ৮ বছর কারাদণ্ড

ফটিকছড়িতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর

চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চক্রের ২ সদস্য গ্রেপ্তার