হোম > সারা দেশ > চট্টগ্রাম

পিকনিকে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার এলাকায় ফেনী নদীতে ডুবে মো. সাইমন (১৬) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নদীর পানুয়া অংশে অফিসটিলা সীমান্তসংলগ্ন এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সাইমন বাগানবাজার ইউনিয়নের করালিয়া তাকিয়া ইসলামপুর এলাকার মো. সাদেক মিয়ার ছেলে। সে স্থানীয় করালিয়া তাকিয়া দাখিল মাদ্রাসার ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থী ছিল।

করালিয়া তাকিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, ‘সবার সঙ্গে চা-বাগানের কাছে পিকনিকে গিয়েছিল সাইমন। পরে সে ফেনী নদীতে মুখ ধুতে যায়। একপর্যায়ে বন্ধুদের অগোচরে মুহূর্তের মধ্যে নদীতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে তার মরদেহ পাওয়া যায়।’

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, মরদেহ উদ্ধারের পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদ্রাসাছাত্রকে অপহরণচেষ্টার অভিযোগে আটক যুবককে পুলিশে সোপর্দ

চট্টগ্রামে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চুয়েটে অচলাবস্থা, সংকট নিরসন কমিটিতেও নেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চাকরিচ্যুত ব্যাংকারদের অবস্থান

চট্টগ্রামের জে এম সেন হলে আসছেন প্রধানমন্ত্রী, বর্ণিল সাজে প্রস্তুত পূজামণ্ডপ

চক্রের একজনকে গ্রেপ্তারের পর একে একে উদ্ধার চুরির ১৪টি বাইক

চট্টগ্রাম বন্দরে সাড়ে ৮ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্যোগ

চট্টগ্রামে ছেঁড়া তারে বিদ্যুতায়িত দুজনের মৃত্যু

জেএম সেন হলে ৩৩ বছর পর আসছেন প্রধানমন্ত্রী, চট্টগ্রামজুড়ে চার স্তরের নিরাপত্তা

চসিকের সড়ক উন্নয়নকাজে জালিয়াতি: ৩ আসামি কারাগারে