হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাবারের সন্ধানে লোকালয়ে অজগর 

প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

প্রতিনিয়ত উজাড় করা হচ্ছে বনজঙ্গল। এতে নষ্ট হচ্ছে পশুপাখি, প্রাণী, কীটপতঙ্গের খাবার ও আবাসস্থল। ফলে খাবারের সন্ধানে বনজঙ্গল থেকে লোকালয়ে চলে আসে একটি অজগর সাপ। গতকাল শনিবার রাতে সাপটি এলাকাবাসীদের হাতে ধরা পড়ে।

জানা যায়, গতকাল রাতে চট্টগ্রামের হাটহাজারীর মুরাদপুর গ্রামের স্থানীয় জনতার হাতে অজগর সাপটি ধরা পড়ে। পরে বন বিভাগে খবর দিলে হাটহাজারী রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইনের নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর সহযোগিতায় অজগর সাপটি উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ১৬ কেজির মতো। 

সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন বলেন, গতরাতে রাতে সাপটি উদ্ধার করে হাটহাজারী পৌরসভার পশ্চিমে আমাদের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। সেখানে অজগর সাপসহ সকল প্রাণিকুলের জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। 

বন সংরক্ষক আরও বলেন, বনাঞ্চল উজাড়ের ফলে প্রাণিকুলের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়া ও খাদ্যের অভাবে বনজঙ্গল থেকে অজগরটি লোকালয়ে চলে আসে। এ ধরনের সাপগুলো সাধারণত খাদ্যের অভাবে লোকালয়ে আসতে দেখা যায়।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন