হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম), প্রতিনিধি

প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরাংগিরী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মোহাম্মদ আসিফ ওই এলাকার আবু তাহেরের পুত্র। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, আসিফ দীর্ঘদিন ধরে একটি ধর্ষণের মামলায় পলাতক ছিলেন। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মু. মনির হোসেন জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। পরে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন প্রেরণের পর প্রধান আসামি মোহাম্মদ আসিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, ধর্ষণের মামলায় পরোয়ানাভুক্ত আসিফকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

বহির্নোঙরে চুরি ঠেকাতে কঠোর হচ্ছে চট্টগ্রাম বন্দর

জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা সাবেক শিবির নেতার

সাতকানিয়ায় ওষুধ রাখার ফ্রিজে মাংস, ফার্মেসিকে জরিমানা

বিয়ের আশ্বাসে কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপির নেতা-কর্মীরা

চাঁদপুরে এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

চট্টগ্রাম ওয়াসায় বিলিং সিস্টেম উন্নয়ন কর্মশালা, ওয়ান-স্টপ ডিজিটাল সেবা চালুর উদ্যোগ

ফটিকছড়িতে হালদা নদী থেকে দেহবিহীন বিচ্ছিন্ন হাত উদ্ধার

চট্টগ্রামে ৫ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড