হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি: সংগৃহীত

কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আজ শুক্রবার উপজেলার মনসা বাদামতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিছিল করেন তাঁরা।

জানা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলা, পৌরসভা ও পটিয়া কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা এই মিছিলে অংশ নেন। হঠাৎ তাঁরা সড়কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি মহাসড়কের একটি অংশ প্রদক্ষিণ করে। এ সময় কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। আকস্মিক এই মিছিলকে ঘিরে এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পটিয়ায় প্যারোলে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক পৌর মেয়র আইয়ুব বাবুল

চট্টগ্রামে সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামে ৩ সার কারখানা পরিদর্শনে শিল্পমন্ত্রী

চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত ১০ হাজার কর্মীর মানববন্ধন, পুনর্বহালসহ ১০ দফা দাবি

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে অগ্নিকাণ্ড

হালদা ভ্যালি চা-বাগানের বিরুদ্ধে উচ্ছেদচেষ্টার অভিযোগে মানববন্ধন

চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে সমঝোতার অভিযোগ

চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, দেড় ঘণ্টা অবরুদ্ধ পুলিশের গাড়ি

সাজিনাস হাসপাতালে নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ১