হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে বাসচাপায় পথচারী নিহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের একটি বাসের চাপায় অজ্ঞাতপরিচয় (৩০) এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদাম বিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল। তিনি জানান, ঢাকামুখী জোনাকি পরিবহনের একটি বাস মাদাম বিবিরহাট এলাকা অতিক্রম করার সময় মহাসড়ক পারাপাররত ওই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এসআই মিল্টন মণ্ডল আরও জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা জোনাকি পরিবহনের অন্য একটি বাস আটক করেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

তিনি জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিডিপিএল প্রকল্প: পাইপলাইনে মিলছে সুফল, বাধা জনবলসংকট

ফটিকছড়িতে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন্য প্রাণী অভয়ারণ্যে অবমুক্ত

হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

তিন ঘণ্টা দেরিতে ছাড়ল পাহাড়িকা এক্সপ্রেস, স্টেশনে যাত্রীদের বিক্ষোভ

ফেসবুকে ছিনতাইয়ের মোটরসাইকেল বিক্রির চেষ্টা, কনস্টেবলসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেল মা-মেয়ের

পটিয়ায় চালককে অচেতন করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ড ভ্যান ছিনতাই

জঙ্গিবাদের কথা তুলে রাজনৈতিক স্বার্থে বিভাজনের চেষ্টা হয়েছে: রিজভী

সংকট নিরসনের কমিটিতে নেই চুয়েটের কেউ