হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ইনস্যুরেন্স কর্মকর্তার মৃত্যু

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির নানিয়ারচরের ঘিলাছড়ি সড়কে বুধবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় খাগড়াছড়ি জেলার পপি চাকমা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি সোনালি লাইফ ইনস্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পপি চাকমা মোটরসাইকেলের আরোহী ছিলেন। বুধবার রাত ৯টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। মোটরসাইকেলচালকের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, খোঁজ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। মোটরসাইকেল ও নিহত পপি চাকমার মরদেহ থানায় আনা হয়েছে। এ বিষয়ে তদন্ত ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা