হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে খতিজা বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন। শনিবার (১৮ অক্টোবর) বেলা ১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড়ে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ডাউন লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খতিজা উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মোহাম্মদ হানিফের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা ১টার দিকে খতিজা রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। পথিমধ্যে আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) আশরাফ সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছি। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

চট্টগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধকে আটকের পর পুলিশে দিল বিক্ষুব্ধরা

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির কামড়ে সমর্থক আহত

একসঙ্গে বাড়ি ফেরার কথা ছিল, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হলো বাবা-ছেলের

১০২ কনটেইনার পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

প্রবাস থেকে কৃষিতে, আমবাগানেই সফলতার গল্প এয়াকুব দৌলতের

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, যুবদল নেতা বহিষ্কার

কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

গলার কাঁটা কর্ণফুলী টানেল

ঈদের ছুটি শেষে চট্টগ্রাম বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য

চট্টগ্রাম ওয়াসার এমডির দায়িত্ব নিলেন প্রকৌশলী সেলিম