হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে বিশেষ অঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোহাম্মদ রাসেলকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী মনিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানচালক মোহাম্মদ রাসেলের সঙ্গে তাঁর স্ত্রী মনির দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছে। আজ ভোরে ঘুমন্ত রাসেলের হাত-পা বেঁধে তাঁর বিশেষ অঙ্গ ও পায়ে দা দিয়ে কোপ দেন মনি। এতে রাসেল গুরুতর আহত হন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কেউ ফোন ধরেননি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মনিকে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ল দোকানে: নিহত ২, আহত ১৫

ডেভিড ইমনের কাছে ভারতীয় আধার কার্ড: নম্বরের সত্যতা নিয়ে প্রশ্ন

মিরসরাইয়ে নিষিদ্ধঘোষিত যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল, মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

গ্যাস-সংকট: চট্টগ্রামে সবখানে গ্যাসে টান

পুলিশকে বোকা বানাতে নিজেকে ‘মিরাজ’ দাবি সন্ত্রাসী ডেভিড ইমনের

স্ত্রী-সন্তানসহ ঘুরতে গিয়ে তেলবাহী ওয়াগনে ২ পা ও হাত থেঁতলে গেল প্রবাসীর

ঘুম যে আর ভাঙবে না, জানে না শিশু রিজান

প্রাক্তন স্বামী দ্বারা ধর্ষণের শিকার ও অন্তঃসত্ত্বা: মামলার পর কারাগারে অভিযুক্ত

খালি কনটেইনারের জট কমাতে বাইরে নিতে চায় বন্দর, এনবিআরকে চিঠি

ভারত থেকে আনা নিম্নমানের চাল গছানোর চেষ্টা!