হোম > সারা দেশ > চট্টগ্রাম

খুদে বার্তার লিংকে ক্লিক করতেই ব্যাংক-বিকাশ থেকে টাকা উধাও, এটিইউকে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে মুঠোফোনে আসা খুদে বার্তার লিংকে ক্লিক করতেই ব্যবহারকারীর ব্যাংক ও বিকাশ থেকে সাড়ে ৩ লাখ টাকা রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের ঘটনা ঘটেছে। মানুষের ব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল ডিভাইস নিয়ন্ত্রণে নিয়ে হ্যাকার চক্রের এভাবে টাকা আত্মসাতের ঘটনায় আজ সোমবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন সুলতান নাসির আলম নামের এক ভুক্তভোগী।

শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক কাজী মো. মিজানুর রহমান মামলাটি তদন্তের জন্য পুলিশের এন্টি টেররিজম ইউনিটকে (এটিইউ) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান আজকের পত্রিকাকে বলেন, মামলায় অজ্ঞাতনামা হ্যাকার ও সংশ্লিষ্ট প্রতারক চক্রকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭, ১৮ ও ১৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে জানা যায়, ৫ মে বাকলিয়া এলাকার বাসিন্দা সুলতান নাসির আলমের (৪৭) মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে একটি খুদে বার্তায় লিংক আসে। তিনি ওই লিংকে ক্লিক করলে ‘AYODATE’ নামের একটি স্পাইওয়্যার/ম্যালওয়্যার অ্যাপ তাঁর ফোনে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যায়। এরপর স্বয়ংক্রিয়ভাবে মুঠোফোনটি ‘সিস্টেম আপডেট’ মুডে চলে যায় এবং বাদীর ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসামিরা নিয়ে ফেলে। দীর্ঘসময় অপেক্ষা করে ফোনের নিয়ন্ত্রণ নিতে না পেরে বাদী তাঁর নামে ইসলামী ব্যাংকে থাকা অ্যাকাউন্ট চেক করেন। এ সময় তিনি দেখতে পান, তাঁর হিসাব থেকে দফায় দফায় মোট ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন গ্রহণসহ মোট ৬২ হাজার ৬০০ টাকা অন্যত্র স্থানান্তর হয়েছে। হ্যাকাররা তাঁর মোট ৩ লাখ ৪৮ হাজার ৬৫০ টাকা হাতিয়ে নিয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয়েছে, হাতিয়ে নেওয়া পুরো টাকা মো. রকিবুল খাঁ নামের একজনের পূবালী ব্যাংক হিসাবসহ কয়েকটি বিকাশ নম্বরে স্থানান্তর করেছে হ্যাকাররা।

চট্টগ্রামে ৮ তলা ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ১ জন

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চমেকে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম

চট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

চট্টগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চক্ষুচিকিৎসক রবিউল হোসেন মারা গেছেন

২ বছরের শিশুকে রেস্তোরাঁয় ফেলে কক্সবাজারে রওনা দিল পাকিস্তানি পরিবার, অতঃপর...

হরমুজ প্রণালিতে ১২৫ দিন: এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘নর্ডিক পোলাক্স’ দেশের পথে

নিজ কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা