হোম > সারা দেশ > চট্টগ্রাম

ড. ইউনূসকে পদ্মায় চুবানো ও খালেদাকে ফেলে দেওয়ার হুমকি: হাসিনার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুই বছর আগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে চুবানি দেওয়া ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফেলে দেওয়ার হুমকির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে হত্যাচেষ্টার মামলা হয়েছে।

আজ রোববার চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল। দণ্ডবিধি ১৮৬০-এর ১১৫/৩০৭/৫০০/৫০৬ (২) ধারায় করা মামলায় হত্যার হুমকি ও মানহানিকর মন্তব্যের অভিযোগ আনা হয়েছে। 

বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল ইসলাম বলেন, আদালত মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। একজন অতিরিক্ত পুলিশ সুপার অথবা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে জন্য বলেছেন আদালত। 

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, পদ্মা সেতু উদ্বোধনের আগে ২০২২ সালের ১৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার যে গভীর ষড়যন্ত্র ও নীলনকশা তাঁর মনে সুপ্তভাবে বিদ্যমান ছিল, তা দেশবাসীর কাছে প্রকাশ্যে কটু মন্তব্যের মাধ্যমে প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়া উচিত। একই সঙ্গে তিনি পদ্মা সেতুতে টাকা বন্ধের চেষ্টার জন্য ড. ইউনূসকে পদ্মা নদীতে দুটি চুবানি দিয়ে সেতুর ওপর তোলা উচিত বলে মন্তব্য করেন।

বেগম খালেদা জিয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের মাধ্যমে মূলত শেখ হাসিনা তাঁকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিলেন এবং হত্যার জন্য নিজ দলের সন্ত্রাসীদের প্ররোচনা দিয়েছিলেন। আসামির বক্তব্যের মাধ্যমে বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে বাদী সংক্ষুব্ধ হন। ওই বক্তব্যের সময় আসামি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় আসীন থাকায় বাদী নিজের জীবনের হুমকির কারণে তখন আইনগত কোনো ব্যবস্থা নিতে পারেননি।

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ব্যবসায়ীকে ফেরত দিলেন নৈশপ্রহরী

চট্টগ্রামে নৌবাহিনীর স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

আনোয়ারায় সুপারিগাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে প্রকৌশলীদের ওপর হামলা, ৪ কর্মচারীকে তাৎক্ষণিক বদলি

চট্টগ্রামে আলোচিত শিশু ধর্ষণ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের, আটক ১

সীতাকুণ্ডে প্রাইভেট কারে থাকা গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে তিন কোটি টাকার ইয়াবা

চট্টগ্রামে নগরবাসীর জন্য পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য পদে রদবদল

পুলিশের উপস্থিতিতে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারলেন যুবদল নেতা