হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী দখল-দূষণের প্রতিবাদে তিন শতাধিক সাম্পানের শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নদী রক্ষায় তিন শতাধিক সাম্পানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাম্পান শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

দখল ও দূষণে মৃতপ্রায় এ দেশের অধিকাংশ নদ-নদী। এগুলোকে বাঁচানোর যেন কেউ নেই। তাই তো ক্ষোভে ফেটে পড়ে নদী নিজেই কখনো পাড় ভেঙে এর প্রতিশোধ নেয়, কখনোবা বন্যায় লোকালয় ভাসিয়ে দেয়। অথচ এ নদীগুলোই একসময় মায়ের মতো আগলে রেখে বাঁচিয়েছে কত জনপদ। এমন বাস্তব অবস্থার প্রেক্ষাপটে কর্ণফুলীসহ দেশের নদ-নদী রক্ষায় বৃহত্তম সামাজিক আন্দোলনের অংশ হিসেবে তিন শতাধিক সাম্পান নিয়ে অনুষ্ঠিত হলো শোভাযাত্রা।

আজ শনিবার বিকেলে কর্ণফুলী নদীতে এই শোভাযাত্রার আয়োজন করে সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা উদ্‌যাপন পরিষদ। আয়োজকেরা জানান, কর্ণফুলী ঘিরে ২৩টি সাম্পান সমিতির তিন শতাধিক সাম্পান এই শোভাযাত্রায় অংশ নেয়।

এর আগে সাম্পান শোভাযাত্রা উদ্বোধন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীসহ অন্য অতিথিরা।

সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক আলীউর রহমান বলেন, বারবার হাইকোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও কর্ণফুলীর তীরের ২ হাজার ১৮১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে না, যা দুঃখজনক। অচিরেই অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা হলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।

আগামীকাল রোববার বিকেল ৪টায় কর্ণফুলী নদীতে সাম্পান খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।

চক্ষুচিকিৎসক রবিউল হোসেন মারা গেছেন

২ বছরের শিশুকে রেস্তোরাঁয় ফেলে কক্সবাজারে রওনা দিল পাকিস্তানি পরিবার, অতঃপর...

হরমুজ প্রণালিতে ১২৫ দিন: এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘নর্ডিক পোলাক্স’ দেশের পথে

নিজ কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা

কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক দম্পতি নিহত, চালক গ্রেপ্তার

রাউজানে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফটিকছড়ি জামায়াতের

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা: এখনো মামলা হয়নি