হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেয়রের মেয়াদ শেষের বিতর্কের মধ্যে চসিকের প্রশাসক হলেন শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ডা. শাহাদাত হোসেন। ছবি: সংগৃহীত

মেয়াদ শেষ হওয়ার পরও মেয়র পদে দায়িত্ব পালন নিয়ে নানা সমালোচনা ও বিতর্কের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন শাহাদাত হোসেন। আজ রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী তাঁকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন শাহাদাত হোসেন। এ সময় তিনি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন তিনি।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন শাহাদাত হোসেন। পরবর্তী সময়ে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাঁকে মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করে রায় দেন।

এরপর ২০২৪ সালের ৮ অক্টোবর বাংলাদেশ নির্বাচন কমিশন গেজেটের অতিরিক্ত সংখ্যায় সংশোধিত গেজেট প্রকাশ করে তাঁকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে। একই বছরের ৩ নভেম্বর শপথ গ্রহণের মাধ্যমে মেয়রের দায়িত্ব নেন শাহাদাত হোসেন।

নির্বাচনের গেজেট অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি। সে হিসাবে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি মেয়র হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়। তবে মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দায়িত্ব পালন অব্যাহত রাখায় এ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক ও আইনি জটিলতা তৈরি হয়।

বিরোধী দলের নেতারাও বিভিন্ন সভা-সমাবেশে তাঁকে ‘অবৈধ মেয়র’ আখ্যা দিয়ে সমালোচনা করেন। সর্বশেষ গত ৫ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের লালদীঘি মাঠে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির সমাপনী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মেয়র পদে শাহাদাত হোসেনের দায়িত্ব পালন নিয়ে কড়া সমালোচনা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ

সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত ও স্বর্ণালংকার ছিনতাই

পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু: ‘নির্যাতনকারী’ সেই শাশুড়ি কারাগারে

চুয়েটে ৩৪ দিনের অচলাবস্থা, বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

খাগড়াছড়িতে বন্দুক হাতে পাহাড়ি তরুণের মহড়ার ভিডিও ভাইরাল

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক