হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় তলিয়েছে রাস্তাঘাট, পানিবন্দী মানুষ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

সাতকানিয়া কলেজ প্রাঙ্গণ জলাবদ্ধ হয়ে পড়েছে। ছবি: আজকের পত্রিকা

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ।

জানা গেছে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বাজালিয়া ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় সাঙ্গু নদের বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করছে। তা ছাড়া ডলু নদের পাড় উপচে সামিয়ারপাড়াসহ আশপাশের এলাকা প্লাবিত হয়ে পড়েছে।

আজ বুধবার সরেজমিনে দেখা গেছে, বাঁধ উপচে সাঙ্গু নদের পানি ঢুকে বাজালিয়া, কেঁওচিয়া ও ছদাহা ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সাতকানিয়া সরকারি কলেজ সড়কের তিনটি স্থানে সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে হাঁটুপানি জমেছে। সাতকানিয়া সরকারি কলেজ ও সাতকানিয়া আদালত প্রাঙ্গণে জলাবদ্ধ হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসা দক্ষিণ ঢেমশা এলাকার বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘কলেজ সড়ক হয়ে ইউএনও কার্যালয়ে আসতে পুরোপুরি ভিজে গেছি। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় কোনো গাড়িও চলাচল করছে না। বৃষ্টি, পানি মাড়িয়ে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে আসতে হয়েছে।’

সাতকানিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে গেছে। উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবার ও সড়কের ব্যাপারে খোঁজখবর রাখছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রস্তুতি নেওয়া হয়েছে।

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা