হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমগাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশ সাতবাড়িয়ায় আমগাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার শেষকৃত্য অনুষ্ঠান শেষে তাঁকে পারিবারিক শ্মশানে বিকেলে দাহ করা হয়। 

এর আগে গতকাল বৃহস্পতিবার উপজেলার সাতবাড়িয়া দেওয়ানজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিক্ষকের নাম প্রকাশ পূর্ণেন্দু বড়ুয়া (৭২)। দেওয়ানজীপাড়া এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, পূর্ণেন্দু বড়ুয়া গতকাল সকাল ১০টার দিকে নিজ বাড়ির আমগাছ থেকে আম পাড়তে গাছে ওঠেন। হঠাৎ গাছ থেকে পড়ে যান। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে চিকিৎসা দেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় বিজিসি ট্রাস্ট মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় পল্লিচিকিৎসক তপন বড়ুয়া বলেন, পূর্ণেন্দু বড়ুয়া আমগাছ থেকে পড়ে অসুস্থ হয়ে যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১