হোম > সারা দেশ > চট্টগ্রাম

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা: ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাবের ক্যাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম।

তিনি জানান, ফৌজদারহাট ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় ইয়াসিনকে প্রধান আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, সংঘবদ্ধ সশস্ত্র হামলা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং বিস্ফোরণ ঘটানোর অভিযোগে বিভিন্ন ধারায় মামলাটি করা হয়েছে।

এর আগে রোববার গভীর রাতে জঙ্গল সলিমপুর এলাকার মূল সড়কের বিভিন্ন স্থানে রাস্তা কেটে যৌথ বাহিনীর ক্যাম্পে ত্রিমুখী হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। হামলাকারীরা একটি নির্মাণাধীন ক্যাম্পও ভাঙচুর করে বলে জানিয়েছে পুলিশ।

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন