হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, দেড় ঘণ্টা অবরুদ্ধ পুলিশের গাড়ি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন রেলওয়ে পাবলিক হাই স্কুলসংলগ্ন এলাকায় চুরির অভিযোগে মোহাম্মদ জয়নাল (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার পর বিক্ষোভে নামেন নিহতের স্বজন ও স্থানীয়রা। মরদেহ হেফাজতে নিতে গেলে পুলিশের একটি গাড়ি দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

নিহত মোহাম্মদ জয়নাল নগরের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকার বাসিন্দা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর আজকের পত্রিকাকে বলেন, ওই যুবককে হত্যার অভিযোগে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। হত্যার পেছনের মূল কারণ জানতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, আজ সকালে রেলওয়ে পাবলিক হাই স্কুল মাঠে চোর সন্দেহে এক যুবককে আটক করা হয়। পরে স্কুলের নিরাপত্তা কর্মীসহ কয়েকজন মিলে তাকে গণপিটুনি দেন।

স্থানীয়দের দাবি, মারধরের একপর্যায়ে দুপুরে অচেতন অবস্থায় ওই যুবককে রেলওয়ে পাবলিক হাই স্কুলের ভেতর থেকে বাইরে আনা হয়। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা বাধা দেন। একপর্যায়ে তারা পুলিশের টহল গাড়ি ঘিরে ধরে দেড় ঘণ্টার বেশি সময় বিক্ষোভ করেন।

বেলা ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

ঘটনাস্থলে উপস্থিত এক নারী বলেন, ‘যদি তিনি চুরিও করে থাকেন, তবে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। সেটা না করে তারা নিজেরা আইন হাতে তুলে নিয়ে বিচার করেছে। আমরা জড়িতদের বিচার চাই।’

হালদা ভ্যালি চা-বাগানের বিরুদ্ধে উচ্ছেদচেষ্টার অভিযোগে মানববন্ধন

চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে সমঝোতার অভিযোগ

সাজিনাস হাসপাতালে নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ১

চমেক এলাকার অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ৩০ জনের বিরুদ্ধে মামলা

৩০ মিনিটে ১৩ কেজি চা-পাতা সংগ্রহ করে জেসমিনের সম্মাননার হ্যাটট্রিক

চট্টগ্রামে দিনদুপুরে মসজিদে ঢুকে দুই লক্ষাধিক টাকা চুরি, আটক ২

চট্টগ্রাম বন্দর: ৩০ মিলিয়ন ডলারে কেনা ৪ গ্যান্ট্রি ক্রেন পিসিটিতে যুক্ত হচ্ছে

প্রেম করে বিয়ে, সাত মাস পর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে স্বামী লাপাত্তা

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ ৮ জন আহত